২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রকৌশলীকে ‘মারধর’

গোপালগঞ্জে সড়কে নিম্নমানের কাজে বাধা দেয়ায় এক প্রকৌশলীকে ঠিকাদারের লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:48 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম দাবি করেন, সেমাবার দুপুরে বোড়াশী-বর্ণি-সিঙ্গিপাড়া সড়কের কাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ দেখে বাধা দিলে ঠিকাদরের  প্রতিনিধি আজাদ শেখ তাকে মারপিট করেন।

এ ঘটনায় জাকির সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায়  আজাদ শেখের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

গোপালগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বোড়াশী-বর্ণি-সিঙ্গিপাড়া সড়কের ৩ দশমিক ৮০ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ করছে আরএবি আরসি জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুরু থেকেই এ সড়কে নিম্নমানের কাজের অভিযোগে বেশ কয়েকবার স্থানীয়রা সড়কের কাজ বন্ধ করে দেয়।

সর্বশেষ  টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাও একই অভিযোগে কাজ বন্ধ করে দেন। তবে ঠিকাদারের লোকজন জোর করে কাজ শুরু করে।

প্রকৌশলী মো. জাকির আলম বলেন, কাজের সিডিউলে ৫০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও ঠিকাদার  মাত্র ১৫ থেকে ২০ মিলিমিটার কার্পেটিং  করছে।

“সেখানে গিয়ে কাজ বন্ধ করার কথা বললে ঠিকাদারের প্রতিনিধি আজাদ শেখ আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে।”

জোর করে তারা কাজ করার হুমকিও দেয় বলে জানান তিনি।