২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে শিশু ধর্ষণের শিকার

গাজীপুরের টঙ্গীতে শনিবার সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 10:53 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসহাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার বাবা-মা পোশাক কারখানার শ্রমিক।

এলাকাবাসী ও শিশু দুটির পরিবার জানায়, চকলেটের প্রলোভন দেখিয়ে টঙ্গী সাতাইশ চৌরাস্তা মার্কেটের ব্যবসায়ী বুলবুলের দোকানের কর্মচারী দ্বীন ইসলাম শনিবার সকাল ১১টায় শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এর আগে দ্বীন ইসলাম পালিয়ে যায়।

পুলিশ ধর্ষককে আটক করতে না পেরে দোকান মালিক বুলবুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।  

এ ব্যাপারে টঙ্গী মডেল থানার এসআই সাজেদা লতা প্রথমোক্ত শিশুটির ধর্ষণের অভিযোগ স্বীকার করে বলেন, শিশুটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে অভিযোগ নিয়ে আসলে মামলা হবে।

পরবর্তী ঘটনার ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান তিনি।