নাটোরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
(প্রতীকী ছবি)
ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, শনিবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে গোয়ালফা গ্রামে আজহার আলীর আম বাগান এলাকায় পৌঁছালে কামেদ শেখ তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে কামেদকে ধরে ফেলে।
পরে সমাঝোতার কথা বলে সে কৌশলে পালিয়ে যায়।
ওসি আরো জানান, এ ব্যাপারে ওই কিশোরীর মা (নাম প্রকাশ করা হলো না) বাদী হয়ে কামেদ শেখের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
