নেত্রকোণায় লাজুক বানর উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি লাজুক বানর ধরা পড়েছে।
জেলা বন কর্মকর্তা সন্তোষ রায় ভৌমিক প্রাণীটির পরিচয় নিশ্চিত করেছেন।
কৈলাটি ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক নেপাল বিশ্বাস বৃহস্পতিবার রাতে এ প্রাণীটি ধরে বাড়িতেই রেখেছেন।
নেপাল বিশ্বাসের বড় ছেলে সুপক বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে বাজার থেকে ফেরার সময় এই প্রাণীটিকে তাদের বাড়ির সামনে দেখতে পান তিনি।
ঘন্টা দুয়েকের চেষ্টায় নিরীহ প্রকৃতির এই প্রাণীটিকে ধরে তিনি লোহার খাঁচায় আটকে রাখেন।
নেত্রকোণা জেলা বন কর্মকর্তা সন্তোষ রায় ভৌমিক ছুটিতে রয়েছেন। তবে, ছবি দেখে প্রাণীটি লাজুক বানর বলে জানান তিনি।
