২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মায়ের হাতে মেয়ে খুন

ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ মাস বয়সী মেয়েকে গলা কেটে হত্যা করেছে মা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

শনিবার সকালে ১০টার দিকে উপজেলার আড়পাড়ায় এ ঘটনার পর মা বৈশাখী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নুসরাত ওই এলাকার নাজিমূল ইসলামের মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মেয়ের জন্মের পর মানসিক রোগে আক্রান্ত হন বৈশাখী। সকালে স্বামীর অনুপস্থিতিতে নুসরাতকে বাথরুমে নিয়ে বটি দিয়ে জবাই করে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও মাকে গ্রেপ্তার করেছে।