২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার বিকাল ৫টায় উপজেলার বলগাড়ি বাজারে হুমায়ুন কবীরকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাত পরিচয় মুখোশধারীরা। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

হুমায়ুন বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বুলাকিপুর মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীরা মুখোশ পরা ছিল।

“তবে এ হামলার সঙ্গে জামায়াত-শিবির জড়িত ছিল বলে পুলিশ প্রাথমিক তথ্যে জানতে পেরেছে”, বলেন এ পুলিশ কর্মকর্তা।