সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চবি শিক্ষক বরখাস্ত
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার নির্বাহী ক্ষমতাবলে বরখাস্তের এ সিদ্ধান্ত দেন।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে
আদালতে হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপাচার্য।
গত সোমবার চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় হাবিবুরকে। সেদিন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলামসহ ২১ জন গ্রেপ্তার হন।
সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর তারা সবাই এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
