২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১৩ কেজি রূপাসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৩ কেজি রূপাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার সকাল ১১টায় উপজেলার আজমপুর থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম (৩০) উপজেলার দর্শনা পুরাতনবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্পের ইনচার্জ হাবিলদার শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ক্যাম্পের বিজিবি সদস্যরা আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১৩ কেজি রূপা ও রূপার তৈরি গয়নাসহ জাহিদুলকে আটক করা হয়।

উদ্ধার হওয়া রূপা ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা হচ্ছিল জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া রূপার মূল্য আনুমানিক ৩৩ লাখ ৫৫ হাজার টাকা।