২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদলের গোলাগুলিতে আহত নারী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শুক্রবার দুপুরে দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে এক নারী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

গুলিবিদ্ধ সুমী (২৫) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ শহিদের মেয়ে। শ্রীপুর উপজেলার মাওনায় তার একটি সেলাইয়ের দোকান (টেইলার্স) রয়েছে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়া থানা পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে না পারলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক আহতের বরাত দিয়ে জানান, দুপুরে মাওনায় নিজ বাসা থেকে সুমি তার বোন সাথীকে নিয়ে কাপাসিয়া বাজারের কাছে একটি মেলায় যান।

ওই সময় মেলার অদূরে স্থানীয় দুদলের সংঘর্ষ ও গোলাগুলি চলছিল।

সুমি ও তার বোন সংঘর্ষের মাঝে পড়ে গেলে একটি গুলি সুমির পেটের বাম পার্শ্বে বিদ্ধ হয়।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ খবরটি শোনেননি বলে জানান।