২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে মেঘনায় নৌকাডুবি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ে প্রায় ৩০টি জেলে নৌকা ডুবির এবং উপকূলে প্রায় ৪০/৫০টি কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তা এখন নিশ্চিত করেনি প্রশাসন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

কমলনগর উপজেলার ইউএনও মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, “বৃহস্পতিবার বিকালে ঝড়ে বিভিন্ন ঘাটে বাঁধা ৩০টি নৌকা ডুবির খবর পেয়েছি।

“আমরা সরজমিনে গিয়ে প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছি।”

এদিকে, চর ফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশ্ররাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানিয়েছেন, বিকাল ৪টায় শুরু হয়ে পৌণে ৫টা পর্যন্ত চলা এ ঝড়ে উপকূলের চর ফলকন এলাকায় কাচাঁঘর পড়ে দুই শিশু আহত হয়েছে। আহতরা হলো শরীফ হোসেন (১২) ও হোসেন আহম্মদ(৮)।

তবে নৌকা ডুবির ঘটনায় তাৎক্ষণিকভাবে নদীতে কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

এছাড়া উপকূলের চরকালকিনি ইউনিয়ন ও সাহেবের হাট ইউনিয়নে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন।

চরকালকিনি ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উল্যাহ জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তালতলি বাজারের ৮/১০টি দোকান ঘর ও ১টি স্কুল এবং ২টি মসজিদ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেরা সাংবাদিকদের জানান, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর লুধূয়া, পাতাবনিয়া, কটোরিয়া, মাতাব্বরনগর ও মতিরহাট এলাকায় প্রায় ৩০টি নৌকা ডুবে যায়।

উপকূলের কাছাকাছি থাকায় বেশ কয়েকটি নৌকা ডুবে গেলেও জেলেরা সাঁতরে কূলে উঠতে পারে বলে তারা ধারণা করছেন।