চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরী থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হালিশহর শ্যামলী আবাসিক এলাকার ১ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত আশরাফুল ইসলাম (২৮) মানসিক রোগী ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন হালিশহর থানার এসআই জমির উদ্দিন।
তিনি বলেন, বুধবার রাতের খাবারের তিনি ঘুমাতে যান। রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
আশরাফুল রাত দেড়টা থেকে ভোরের যেকোন সময়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
