জামালপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন
জামালপুর দেওয়ানগঞ্জে আগুন লেগে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন পুড়ে গেছে। এসময় ট্রেন থেকে নামতে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মোশারফগঞ্জ রেল স্টেশনে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসলামপুর রেল স্টেশনের মাস্টার আমিনুল ইসলাম জানান, সকালে ট্রেনটি মোশারফগঞ্জ রেলস্টেশনে পৌঁছলে ইঞ্জিনের কমপ্রেসার থেকে আগুনের সূচনা হয়। এ সময় ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে লাফিয়ে নামার সময় অন্তত ১০ যাত্রী আহত হয়।
এ দুর্ঘটনার পর এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
