ফেনীতে সহযোগীসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী থেকে সোমবার রাতে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
চরদরবেশ ইউনিয়নের জমাদ্দার বাজার থেকে মোজাম্মেল হোসেন আজাদ (৩০) ও তার সহযোগী বাবুলকে (৩২) গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
আজাদ চরদরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি এবং চরসাহা ভিখারি গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি এই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
সোনাগাজী থানার ওসি আবু জাফর মো. ছালেহ জানান, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আজাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, সন্ত্রাস এবং পুলিশের ওপর হামলাসহ ১০টি মামলা রয়েছে।
দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গোপন সংবাদ পেয়ে সোমবার মধ্যরাতে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
