২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

ঝালকাঠীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে উত্ত্যক্ত করায় এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:40 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হওয়া ওই নারীকে উত্ত্যক্তকারী মনজুরুল হককে (২৫) বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মনজুরুল সদর উপজেলার বেরপাশা গ্রামের আব্দুল সোবাহানের ছেলে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসা নিতে আসা গৃহবধুর স্বজনদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

সেখানেই জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার ও নিবার্হী বিচারিক হাকিম ইসরাত জাহান আদালত বসিয়েএ দণ্ড দেন বলেও জানান তিনি।