ডুয়েটের ৯ শিবির নেতাকর্মী কারাগারে
গাজীপুরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সোমবার রাতে ছাত্রলীগের সঙ্গে ‘পাল্টাপাল্টি হামলার’ ছাত্র শিবিরের সভাপতিসহ নয় জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
এরা হলেন যন্ত্রকৌশল ৩য় বর্ষের সাইদুর রহমান, শাহীনুর রহমান, আল আমিন হাওলাদার, মিজানুর রহমান, ৪র্থ বর্ষের আব্দুল্লাহ-আল-মামুন, ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন (শিবির সভাপতি), পুরকৌশল ১ম বর্ষের রাজু আহমেদ ও স্থানীয় অপটিমাম কোচিং সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান।
বিষয়টি ডুয়েটের স্যারদের জানানো হয় এবং পরে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে তাদের আটক করে পুলিশে দেয়।
পুলিশ তাদের আটক করে নিয়ে যাওয়ার পর ক্যাম্পাসের বাইরে ছাত্রশিবির কর্মীদের অতর্কিত হামলায় কিউকে হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসান আল বান্না আহত হন বলেও তিনি দাবি করেন।
ডুয়েট সিভিল ফ্যাকাল্টি শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার রাতে ১০-১২টি কক্ষে হামলা চালিয়ে লেপটপসহ বেশ কয়েকটি কম্পিউটার ভাংচুর করেছে এবং তাদের বইপত্র ও লেপ-তোষক কক্ষের বাইরে ফেলে অগ্নিসংযোগ করে বলে তিনি অভিযোগ করেন।
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. কামরুজ্জামান জানান, রাত ১১টার দিকে নিরাপত্তাকর্মীদের কাছে খবর পান কাজী নজরুল ইসলাম হলে ছাত্রলীগ ও ছাত্রীশবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
“খবর শুনে আমি যাওয়ার আগেই ছাত্রলীগের কর্মীরা ১০০৯ নম্বর কক্ষে ঢুকে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। পরে শিবিরকর্মীদের উদ্ধার করে অতিথিদের কক্ষে তালা বদ্ধ রেখে পুলিশে খবর দেয়া হয়।
“এদিকে ছাত্রলীগকর্মীরা কয়েকটি কক্ষের লেপ-তোষক বাইরে বের করে আগুন দেয়।”
আহতদের হাসপাতালে নেয়ার সময় ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে শিবিরকর্মীদের চিকিৎসা দেয়ার জন্য পুলিশের নিরাপদ হেফাজতে পাঠানো হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক এসএম মুক্তি মাহমুদ জানান, হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আটক নয়জনকে জয়দেবপুর থানা হাজত থেকে আপাত ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
