‘নাগরিক অধিকার নিয়ে থাকবে সব ধর্মের মানুষ’
সব ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার নিয়ে বসবাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মগুরু ও ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, “এই দেশের নাগরিক হিসাবে সকল নাগরিক অধিকার নিয়ে বসবাস করবেন। আমরা চাই সকলে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করবে।”
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশ আমাদের। দেশকে গড়ে তুলতে হবে উন্নত ও সমৃদ্ধ ভাবে। গৌতম বৌদ্ধ সব কিছু বিসর্জন দিয়েছিলেন। মানুষের কল্যাণে সেই দৃষ্টান্ত অনুসরণীয়।”
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো ধর্মে আঘাত করার কথা বলা হয়নি। সেখানে সকল ধর্মের ধর্ম পালনের অধিকারের কথা বলা হয়েছে।”
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক নিপীড়নের কথা উল্লেখ করেন গোপাল কৃঞ্চ মহুরী।
রামুতে বৌদ্ধ জনপথে হামলার কথা তুলে ধরে তিনি বলেন, “সেখানে দুরভিসন্ধি ছিলো। সময়মতো ব্যবস্থা নেয়ায় তা পারেনি।”
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য টি কে বড়ুয়া, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বৌদ্ধ র্ধমীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরো বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে একটি বই দেয়ার ঘোষণা দেয়ার পর শেখ হাসিনা উঠে গিয়ে সত্যপ্রিয় মহাথেরোর কাছ থেকে বইটি নেন।
