সিলেটে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে চুনারপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের সঙ্গে আফরোজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফরোজের পেটে ও গলায় ছুরি দিয়ে আঘাত করেন মঞ্জুরুল।
পরে হাসপাতালে নেয়ার পথে আফরোজের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। তবে মঞ্জুরুল পালিয়ে গেছে বলে জানান তিনি।
