২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা

কুষ্টিয়া শহরের মৌবন আবাসিক এলাকার নিজ বাড়িতে খুন হয়েছেন এক নারী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:51 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জহুরা খাতুন (৫৪) নামে ওই নারী যখন নিহত হন, তখন তার স্বামী নাজিম উদ্দিন ঘরে ছিলেন না।

নাজিম উদ্দিন পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যায় তিনি বাইরে বেরিয়েছিলেন। রাত সাড়ে ৮টায় বাড়ি ফিরে দরজা খোলা পান এবং ভেতরে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী সাংবাদিকদের বলেন, জহুরার সঙ্গে ভাই সোলাইমানের জমি নিয়ে বিরোধ ছিল।

বিকালে সোলাইমান ওই বাড়িতে হুমকি দিয়ে গিয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।

ঘটনার পর থেকে সোলায়মান পলাতক।