২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর বনশ্রী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 01:07 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রী নন্দিপাড়া এ ব্লকের একটি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিজেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠক পরিচয় দিয়ে ‘তারেক’ নামে এক যুবক সকালে ফোন করে জানান, তিনি ওই লাশটি সকাল থেকেই পড়ে থাকতে দেখেছেন। লাশের মুখ থেতলানো ছিল।  

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশের রাস্তায় লাশটি পড়ে ছিল। তার মুখ বালি দিয়ে ঢাকা ছিল। এলাকাবাসী সেটি দেখে পুলিশে খবর দেয়।

ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, “ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”