নকলায় ৭টি ঘর ভস্মীভূত, বৃদ্ধা আহত
শেরপুরের নকলা উপজেলায় আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এ সময় এক বৃদ্ধা আহত হয়েছেন।
জালালপুর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনায় আহত হুজুরা বেগমকে (৮০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নকলা থানার এসআই এমদাদুল হক জানান, জালালপুর গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বিছুক্ষণের মধ্যে সাতটি ঘর ও মালামাল ভস্মীভূত হয়।
শেরপুর থেকে ফায়ার সার্ভিস গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা পুলিশ বললেও ক্ষতিগ্রস্তরা অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
