২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় একটি বাড়িতে এ ঘটনায় মারা যান এমদাদুল হক (২৫)।

এমদাদ উপজেলার বাহাগিলী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

নিহত এমদাদুলের সহকর্মী মাজেদুল ইসলাম জানান, সকালে খাদ্যগুদামের পিছনে এলাকার মশিউর রহমানের বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন এমদাদুল। এ সময় একই এলাকার লেবু মিয়া তার বাসার পানির ট্যাংক মেরামত করার জন্য এমদাদুলকে ছাদে ডেকে নিয়ে যান

কাজ করার সময় ছাদে পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এমদাদুল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎক ডা. রাকিবুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।