রেলওয়ের সাবেক কর্মকর্তা নিখোঁজ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা থেকে রেলওয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ আব্দুল খালেককে (৬২) পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তবে তাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আব্দুল খালেকের বড় ভাই আব্দুল মতিনের (৬৫) অভিযোগ, বুধবার বিকেলে পরিবারিক কাজে রূপসা বাজারে আসেন আব্দুল খালেক। এ সময় অপহরণকারীরা আব্দুল খালেককে অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় বিল্লাল হোসেন নামের এক ড্রেজার ব্যবসায়ীকে অভিযুক্ত করেছে নিখোঁজ খালেকের পরিবার।
পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেনের সাথে খালেকের লেনদেন ছিল। বিল্লালের পাওনা টাকা খালেক পরিশোধ করতে দেরি হওয়ায় তাকে অপহরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
“অপহৃত আব্দুল খালেককে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
