শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির কাছে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল।
নিহত সৈয়দ আহমদ আবিয়াজ ‘দ্বারিকা পাল মহিলা কলেজের’ অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের ছেলে।
স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আবিয়াজের মা বাসায় কাজ করছিলেন, সবার অগোচরে সে পানিতে পড়ে যায়।
