২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সবাইকে নিজ নিজ  অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 11:44 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বঙ্গভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের একটি প্রতিনিধি দল বঙ্গভ সৌজন্য সাক্ষাতে আসলে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরিষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ডিজিটাল পদ্ধতির সহায়তা নেয়ার কথাও বলেন রাষ্ট্রপতি।

পরিষদের নেতারা রাষ্ট্রপতিকে জানান, তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে কাজ করছেন।