২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুড়হুদায় ব্যবসায়ী খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:23 AM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দহুদা গ্রামের ঈদগা মাঠের পেছনে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, নিহত আব্দুস সামাদের (৩৫) বাড়ি উপজেলার ধান্যঘড়া গ্রামে। কার্পাসডাঙ্গা বাজারে তার একটি লেপতোষকের দোকান রয়েছে।  

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।  

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি মশিউর জানান, সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে  বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন সামাদ। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।