২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত ২ শিশু

ভোলা সদর উপজেলায় কুড়িয়ে পাওয়া একটি হাতবোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার দুপুর ২টায় ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামে এ ঘটনায় আহত হয় ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে নাঈম (৭) ও ইউসুফের ছেলে হাসনাইন (৬)।

তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী স্থানীয়দের উদ্ধৃত করে জানান, নাঈম ও হাসনাইন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা বাগানে একটি হাতবোমা দেখে না বুঝে সেটি হাতে নেয়।  

এক পর্যায়ে বোমাটি তাদের হাত থেকে পড়ে বিস্ফোরিত হয়।

ওসি জানান, বিস্ফোরণে শিশু দুটির হাতসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন শিশুদের চিৎকার শুনে তাদের হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলে জানান ওসি।