চাঁদপুরে কারেন্ট জাল আটক
চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করেছে উপকূল রক্ষাবাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।
শুক্রবার দুপুরে শহরের পুরানবাজার এলাকা থেকে এসব জাল আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, কারেন্ট জালগুলো ভ্যান গাড়িতে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
জব্দ করা কারেন্ট জালের মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা বলে জানান তিনি।
