২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ফরমালিন বিরোধী শোভাযাত্রা

নরসিংদী জেলা প্রশাসন ও বাজার ফল ব্যবসায়ী সমিতি শুক্রবার একটি ফরমালিন ও ভেজাল বিরোধী শোভাযাত্রার আয়োজন করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

সকালে শোভাযাত্রাটি পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে শেষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম জানান, শুক্রবার থেকে ৮ই মে পর্যন্ত ভেজাল বিরোধী প্রচার প্রচারণা এবং জেলার বিভিন্ন বাজারকে ফরমালিন মুক্ত করার জন্য অভিজান চালানো হবে।

শুধু ফল নয় মাছ, মাংস, শাকসবজি এমনকি মসলাও পরীক্ষা করা হবে। কোনো ব্যবসায়ীর কাছে ফরমালিনযুক্ত ফল, মাছ, মাংস, শাকসবজি পাওয়া গেলে তাকে শুধু জরিমানা নয়, একইসঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে।

আরো বক্তব্য রাখেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্প্রাদক মো. হাবিবুর রহমান হাবিব, নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক এবিএম আমির হোসেন, শহর আওয়ামী লীগ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সনেট ভূইয়া প্রমুখ।