২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়িচাপায় নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ে গাড়িচাপায় একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 01:56 AM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার রাত ১টার দিকে আগারগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম জানিয়েছেন।

নিহতের পরিচয় জানা যায়নি। তার মৃতদেহ ছিন্ন-ভিন্ন হয়ে সড়কে ছড়িয়ে পড়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

কিভাবে এবং কোন গাড়ি তাকে চাপা দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।