চট্টগ্রামে চার জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের নগরী ও সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের চারকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নগরীর জেল গেইট ও গভীর রাতে সাতকানিয়া উপজেলার ছদহা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মহিবুল্লাহ (৩০), নুরুচ্ছফা (২৫), আবুল কাশেম (৩৫) ও তার ভাই আবুল হাশেম (৩০)। প্রথম দুজন শিবির ও পরের দুজন জামায়াতের সঙ্গে যুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মহিবুল্লাহ ও নুরুচ্ছফার বিরুদ্ধে সাতকানিয়া থানায় সহিংসতার চারটি মামলা রয়েছে।
“বুধবার সন্ধ্যায় একটি মামলায় জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই অন্য মামলায় তাদের গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় নেয়া হয়।”
তিনি আরো জানান, গভীর রাতে ছদহা ইউনিয়ন থেকে কাশেম ও হাসেমকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধেও সাতকানিয়া থানায় সহিংসতার মামলা আছে বলে জানান তিনি।
