২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার পোশাককর্মী নিখোঁজ এক মাস

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর কাপুড়াপট্টির এক পোশাককর্মী এক মাস যাবত নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:19 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

নিখোঁজ আল আমিন (২২) ইসদাইর কাপুড়াপট্টি এলাকার সোলেমান মিয়ার ছেলে।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, নিখোঁজ আল আমিনের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরা হলেন দেলোয়ার হোসেন (২৮) ও কাজল বেগম (২২)।

আল আমিনের মা পারভিন বেগম জানান, গত ১ এপ্রিল সকাল ১০টায় এক ব্যক্তি বেশি বেতনে একটি গার্মেন্টে চাকরি দেয়ার কথা বলে আল আমিনকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে থানায় মামলা হযেছে। তবে, পুলিশ আল আমিনের কোনো সন্ধান দিতে পারেনি।