ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের খানকার পাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।
এরপরই এলাকাবাসী কনস্টেবল মো. কায়ছার হামিদকে (২৯) আটক করে পুলিশে দেয়।
কায়ছার হামিদ একই এলাকার প্রয়াত আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত বলে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে।
ওই সময় মেয়েটির চিৎকারে তার বাবা ছুটে আসেন এবং পরে প্রতিবেশী আরো কয়েকজনের সহায়তায় কায়ছারকে আটক করে পুলিশে খবর দেন।
ওসি আরো জানান, মেয়েটিকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে টেকনাফ থানায় কায়ছারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
