সিলেটে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই
সিলেটে সাবেক এক ওয়ার্ড কমিশনারের (কাউন্সিলর) গাড়ি আটকে সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার নগরীর মানিকপীর রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট পৌরসভার সাবেক কমিশনার কামাল আহমদ জানান, বেলা ১টার দিকে নগরীর নয়াসড়কস্থ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে নয় লাখ টাকা উত্তোলন করে প্রাইভেট কারযোগে তিনি বাসায় ফিরছিলেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এক ছিনতাইকারীর ফেলে যাওয়া একপাটি জুতা জব্দ করেছে।
ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
