সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে এক হাজার ছয়শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বর থেকে এদের আটক করা হয়।
এরা হলেন, মাদারীপুরের শামীম আহম্মেদ (২৫) ও ফাহিম আহম্মেদ (৩০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা এক হাজার ছয়শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ফেনসিডিল ব্যবসায়ী শামীম ও গাড়ি চালক ফাহিমকে আটক করা হয়।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
