৩৪তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ
৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আসন বিন্যাস জানানো হয়।
আগামী ৪ থেকে ২৫ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা হবে।
গত ২৪ থেকে ৩১ মার্চ এই বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়েছে। এতে ৪৬ হাজার ২৫০ জন অংশ নেন।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।
