ফেনীতে মার্কেটে আগুন
ফেনী শহরের ট্রাংক রোডে একটি মার্কেটে ১০টি দোকান ও একটি পত্রিকা অফিস পুড়ে গেছে।
সোমবার দুপুরে ট্রাংক রোডে গোরফান মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ওই মার্কেটে দোকানের পাশাপাশি থাকা স্থানীয় দৈনিক ফেনীর সময় পত্রিকার অফিসও পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
