রায়গঞ্জে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার সকালে সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামে মৃত খাদিজা খাতুন (২০) ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। দেড় বছর আগে প্রতিবেশী সুজনের সঙ্গে খাদিজার বিয়ে হয়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন হোসেন (২৭) পলাতক বলে জানান ওসি।
ওসি আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরিবারের দাবি, খাদিজাকে মারপিট করে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে বিষয়টি আত্মহত্যা হিসেবে বোঝানোর চেষ্টা করেছে।
