২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে দরপত্র নিয়ে সংঘর্ষ

বরিশালের গৌরনদী উপজেলায় ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার দুপুরে উপজেলা পরিষদে এ সংঘর্ষ হয় বলে জানান গৌরনদী থানার ওসি আবুল কালাম।

উপজেলা চেয়ারম্যান শাহ আলম ও পৌর মেয়র হারিছুর রহমান হারিচের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানালেও ওই দুই জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদের এডিবি ফান্ডের ৪৪ লাখ টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (২৯ এপ্রিল)।

এ দরপত্রের কাজ পাওয়া নিয়েই উপজেলা চেয়ারম্যান শাহ আলম সমর্থক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিচের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী অভিযোগ করেন, চেয়ারম্যান এবং তিনি কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় পৌর মেয়র হারিছুর রহমান হারিচের নেতৃত্বে একদল তাদের উপর হামলা চালায়।

এ সময় তারা চেয়ারম্যানের কার্যালয়ে ভাংচুর করে বলে দাবি করেন তিনি।

হামলায় তাদের ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত ফোন ধরেন লিটন নামে এক ব্যক্তি।

তিনি নিজেকে পৌর মেয়রের গাড়ির চালক পরিচয় দিয়ে বলেন, “স্যার খাবার খাচ্ছেন। সন্ধ্যার আগে পাবেন না।”