২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩৮ মন জাটকা উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার মধ্যে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩৮ মন জাটকা জব্দ করেছে উপকূলরক্ষা বাহিনী (কোস্টগার্ড)।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:06 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান জানান, জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

রোববার সকালে এসব জাটকা বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় বলে জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

লেফটেন্যান্ট হাবিব বলেন, শনিবার রাত ২টার দিকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী  এমভি ইয়াদ, এমভি রাজহংস-৭ এবং এমভি ফারহান-১ লঞ্চে অভিযান চালানো হয়।

“এমভি ইয়াদ থেকে ৩, এমভি রাজহংস-৭ থেকে ৯ এবং এমভি ফারহান-১ থেকে ২৬ মন জাটকা জব্দ করা হয়।”

মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।