সীতাকুণ্ডে ৩৮৯ রাউন্ড গুলি উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮৯ রাউণ্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র্যাব।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি মফিজুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮৯ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
