২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু

কেরাণীগঞ্জের কামরাঙ্গীরচরে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে ব্যাটের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:24 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার বিকালে হাসাননগরে ওই ঘটনায় নিহত রাজিব হোসেন (২২) রডমিস্ত্রীর সহকারী ছিলেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান জানিয়েছেন।

নিহত রাজিবের মা তাজলিমা বেগমের বরাত দিয়ে এসআই ফজলুর বলেন, সকালে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে ঝগড়া হয় রাজিবের।

“বিকালে ওই যুবক রাজিবের ঘাড়ে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে যায়।”

তাজলিমা বেগম ছেলেকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজিবের মা হামলাকারী ওই যুবকের নাম বলতে পারেনি।