২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘কীটনাশক দিয়ে’ মাছ নিধন

জামালপুরের সরিষাবাড়িতে একটি বিল নিয়ে বিরোধের কারণে ওই বিলে কীটনাশক দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

শুক্রবার দুপুর থেকে উপজেলার শিবপুর চিনেহী বিলে মাছ মরে ভেসে ওঠতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি আলতাফ হোসেনের অভিযোগ, তারা কয়েকজন বিলটি লিজ নিয়ে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন।

বৃহস্পতিবার স্থানীয় সামছুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে বিল নিয়ে বিরোধ হলে গভীর রাতে ওই ব্যক্তি বিলের পানিতে কীটনাশক ছিটিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

বিলটির প্রায় ১৫/১৬ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন চাষি আলতাফ হোসেন।

সরিষাবাড়ি থানার এসআই মো. রুকুনুজ্জামান জানান, কীটনাশক ছিটিয়ে মাছ চাষিদের ক্ষতির খবর পেয়ে বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা।