২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাভোগের পর জঙ্গির মুক্তি

সাজাভোগের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য মো. আরসাদুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 06:38 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে কারা রক্ষক নেছার আলম জানিয়েছেন।

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় আরশাদুলের মুক্তির খবর চট্টগ্রাম নগর পুলিশকে জানানো হয়েছে, বলেন তিনি।

আরশাদুল ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মোট ১০টি মামলা ছিল।

এর মধ্যে বাকলিয়া ও বন্দর থানার বিস্ফোরক আইনের দুটি মামলায় দ্রুত বিচার আদালতে তার পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা হয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পর সোমবার সকালে তিনি ছাড়া পান।

পুলিশ কর্মকর্তারা বলেন, আরশাদুল নিয়ম অনুযায়ী মুক্তি পাওয়ায় আপাতত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। তবে তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় হওয়ায় বিষয়টি ওই জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১৪ জন জঙ্গি রয়েছেন বলে কারা কর্মকর্তারা জানান। এর মধ্যে তিনজন সাজাপ্রাপ্ত এবং বাকি ১১ জনের বিচার চলছে।