২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবককে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার হোয়ানক ইউনিয়নের পূর্ব কালাগাজী পাড়ায় পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমত উল্লাহ (৩৫) হোয়ানক ইউনিয়নের ছনখোলা গ্রামের প্রয়াত আব্দুল গফুর ওরফে সোনার মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম জানান, সকাল ১০টায় রহমত উল্লাহকে তার বাড়ি থেকে অপহরণ করে কয়েকজন যুবক।

বিকাল ৩টায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তবে, কারা তাকে অপহরণ ও হত্যা করেছে তা জানাতে পারেননি এনামুল।