২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলে স্বর্ণসহ বাংলাদেশি আটক

ভারতের পেট্রাপোল চেকপোস্টে সোনার বারসহ বাংলাদেশি সিএন্ডএফ এজেন্টের এক কর্মচারীকে আটক করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার বিএসএফের হরিদাসপুর ক্যাম্পে আটক কামাল হোসেনের (৪০) কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাফিজ উদ্দিন জানান, কামাল বেনাপোলের ‘সেঁজুতি এন্টারপ্রাইজ’ নামের একটি সিএন্ডএফ এজেন্টের বর্ডারম্যান।

বিএসএফ গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে তল্লাশি চালায়। সেখানে তার জুতার ভেতরে ছয়টি সোনার বার পাওয়া যায়।

এর আগে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ২৫ জানুয়ারি, ১ ও ১৫ ফ্রেবুয়ারি তিন দফায় ৪৫টি সোনার বার ও এক কেজি সোনাসহ তিন ভারতীয় নাগরিককে আটক করে বিএসএফ।