২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ফেন্সিডিলসহ ডাক্তার আটক

ময়মনসিংহে দুই বোতল ফেন্সিডিলসহ এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:03 PM

শুক্রবার বেলা ১টার দিকে শহরের চরপাড়া থেকে আটক এজাজ আহম্মেদ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুর রহমান জানান, চরপাড়া মোড় থেকে কাছেই নিজ বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

আটক চিকিৎসক মাদকাশক্ত। তাকে জেলা গোয়েন্দা অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি মাজেদুর।