২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে দগ্ধ আরো ২ জনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে হার্ডওয়্যারের দোকানে আগুনে দগ্ধ আরো দুই জন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 02:05 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

তেজগাঁওয়ে অগ্নিদগ্ধদের স্বজনের আহাজারি তেজগাঁওয়ে অগ্নিদগ্ধদের স্বজনের আহাজারি

তেজগাঁওয়ে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১০

শুক্রবার দুপুরে ৩০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান খলিলুর রহমান ও শফিউল আজম।

এ নিয়ে ওই ওই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে খলিলুর রহমান (৩৬) এবং ৩০ মিনিট বাদে মারা যান শফিউল আজম (৪৫)।

দুজনের শরীরেরই ৮০ শতাংশের বেশি আগুনে পুড়ে গিয়েছিল। তারা মাহফুজ সুইং অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন।

এর আগে রাত ১টার দিকে আব্দুল লতিফ (৭০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়।

ঢামেক থেকে জানানো হয়েছে, হাসপাতালে আরো ৮ জন ভর্তি রয়েছেন। তারা হলেন- মাহমুদুল হাসান (৩৭), জহিরুল ইসলাম (৬০), মো. মাসুদ (২৫),জাকির (২৫), উজ্জ্বল (২৫), শাম্মী আকতার (১৯), ইফফাত আরা ইয়াসমিন (১৯) ও মোতালেব (১২)।

বৃহস্পতিবার পৌনে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের পাশের ওই হার্ডওয়্যার দোকানে আগুন লাগলে ১১ জন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী ও নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইফফাত আরার পা পুড়ে গেছে।