ব্রাহ্মবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক যুবকের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে ৩০/৩২ বছরের ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
