২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ হওয়ার পরদিন উদ্ধার হলো লাশ

যশোরের খোলাডাঙ্গা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:47 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়ার পর শুক্রবার ভোরে পিকুল (২৮) নামে ওই যুবকের লাশ পাওয়া যায়।

তিনি শহরতলী আরবপুর এলাকার জলিল মোড়লের ছেলে।

বৃহস্পতিবার রাতে পিকুল বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোরে খোলাডাঙ্গা হ্যাচারিপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, দুর্বৃত্তরা পিকুলকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।