২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভাইয়ের হাতে ভাই খুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘পাওনা টাকা’ নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:45 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. শহিদুল (২৬) নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মোজাফফর আহমেদের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে ঝগড়ার সময় মো. আয়াছ তার ছোট ভাই শহিদুলকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এটাই প্রকৃত কারণ কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

তিনি বলেন, শহিদুল তার মেজ ভাই আয়াছের কাছ থেকে তামাক চাষের জন্য সুদে টাকা নিয়েছিলেন। তামাক বিক্রি করে টাকা দেয়ার কথা থাকলেও পাওনা পরিশোধ না করায় বৃহস্পতিবার টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে ছোট ভাই শহিদুলের গলার রগ কেটে দেন মেজ ভাই আয়াছ।

পরিবার ও গ্রামের লোকজন শহিদুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।